Posts

গান্ধী থেকে মহাত্মা গান্ধী / Making of Mahatma Gandhi

Image
গান্ধীজী এমনই এক চরিত্র, যাকে প্রত্যেক বছরেই শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বজুড়ে নতুন নতুন দৃষ্টিকোণে মানুষ মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। অর্থাৎ তাঁকে, সে তিনি যতই বিতর্কিত হন, যতই নিন্দিত হন, কখনো তাঁকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। ছোট থেকে শুনেছি, গান্ধীজীর অহিংস আন্দোলন এই পৃথিবীতে অচল। রক্তপাতের বিরুদ্ধে বিনা রক্তপাতে কোন কিছু হাসিল করা সম্ভব নয়, দেশের স্বাধীনতা তো নয়ই। আরও শুনেছি, বাম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীরা একসময় বলতেন, তিনি যতই ভিক্ষুকের বেশে থাকুন না কেন, সাধুর বেশে থাকুন না কেন, তিনি আসলে সমাজের ধনী শ্রেণীর প্রতিনিধি --- একজন ধূর্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। পূর্ব বাংলা থেকে আগত বর্ণ-হিন্দু পরিবারের কাছে তিনিই দেশভাগের জন্য অভিযুক্ত, তিনিই দায়ী। আর হিন্দুত্বের রাজনীতিতে যারা বিশ্বাস করেন, তাদের কাছে অপছন্দের তালিকায় তিনিই হলেন প্রথম ব্যক্তি। অথচ ... অথচ কি আশ্চর্য দেখুন, নাথুরাম গডসে তাঁর বুকে বুলেট গেঁথে দিলেও মৃত্যুর ৭৩ বছর পরেও তিনি সর্বত্র আছেন। বিশ্বের প্রায় ৭০টি দেশে তাঁরই মূর্তি এখনও জ্বলজ্বল করছে। একথা অস্বীকার করা যায় না যে, রাজনীতিতে তাঁর অহিংস পথের পথিক কেউই ...

বিদ্যাসাগরের শেষ জীবন

Image
১৮৭৫ সাল।  ৩১ শে মে । গভীর রাত .....  কলকাতার আর্মহার্স্ট স্ট্রীটের ৬৩ নম্বর বাড়ির দোতলায়  একটি ঘরে প্রবল অভিমানে ক্ষতবিক্ষত বিদ্যাসাগর  নিজের উইল তৈরি করছেন । সেই উইলের ২৪ নম্বর যে প্যারাগ্রাফটি ,  তা ছিল চমকে দেওয়ার মতো ।  সেখানে তিনি লিখেছিলেন : “ আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায়  যারপরনাই যথেচ্ছাচারী ও কুপথগামী এজন্য,  ও অন্য অন্য গুরুতর কারণবশতঃ আমি তাহার সংশ্রব ও সম্পর্ক  পরিত্যাগ করিয়াছি। এই হেতু বশত ...  তাঁহার নাম পরিত্যক্ত হইয়াছে  এবং এই হেতুবশতঃ তিনি... ঋণ পরিশোধকালে বিদ্যমান থাকিলেও  আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত অথবা... এই বিনিয়োগ পত্রের কার্যদর্শী  নিযুক্ত হইতে পারিবেন না।’’ অর্থাৎ বিদ্যাসাগর সজ্ঞানে নিজের ছেলে নারায়ন চন্দ্র বন্দোপাধ্যায়কে  তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলেন ।  এই উইল তৈরীর পর বিদ্যাসাগর কিন্তু ১৬ বছর বেঁচে ছিলেন ।  আর এই সময়সীমার মধ্যে তিনি একটি শব্দও পরিবর্তন করেননি ।  অথচ এই ছেলেই ছিল বিদ্যাসাগরের গর্ব । উইল তৈরি করার মাত্র ৫   ব...