Posts

শ্রদ্ধার্ঘ্য : তরুণ মজুমদার : অসামান্য জীবনী / Tribute to Tarun Majumdar : Biography / Life Story

Image
অবিভক্ত পূর্ববঙ্গের এক সাবেক ছোট্ট শহর, বগুড়া --- সেখানেই মধ্যবিত্ত এক ছাপোষা পরিবারে ১৯৩১ সালের ৮ই জানুয়ারিতে তাঁর জন্ম হয়েছিল। ছেলেবেলা কেটেছে সেই ছোট্ট শহরেই। সে সময়ে সেই শহরে দুটো সিনেমাহল ছিল। কলকাতা বা বোম্বের ছবি সেখানে বেশ চালানো হতো, সেসব ছবি তিনি বুঁদ হয়ে দেখতেন। সিনেমা হলে গিয়ে ছবি দেখার ক্ষেত্রে বাড়িতে কিন্তু বড়দের কোন বাঁধানিষেধ ছিল না। সেই সিনেমা হলগুলোতেই তিনি প্রথম চার্লি চ্যাপলিনের ছবি দেখেছিলেন। সেসব সিনেমা দেখতে দেখতেই নিজেরেই অজান্তে সিনেমার প্রতি তার একটা অদম্য টান তৈরি হয়েছিল। ১৯৪৫ সাল। দেশভাগের দুবছর আগেই মাত্র ১৪ বছর বয়সে তিনি চলে আসেন এপার বাংলায়। কলকাতার সেন্ট পলস কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। সেন্ট পলস থেকে আই এস সি পরীক্ষায় পাশ করার পর, স্কটিশ চার্চ কলেজে তিনি কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হলেন, এবং সেখান থেকেই গ্রাজুয়েশন করলেন। # এদিকে, পড়াশোনার পাশাপাশি চলচ্চিত্রের প্রতি তার টান উত্তরোত্তর বাড়তেই থাকল। একসময় মেট্রো সিনেমার গলিতে প্রায় রোজই যাতায়াত করে সাইক্লোস্টাইলে ছবির স্ক্রিপ্ট তৈরি করা মন দিয়ে শিখলেন। তারপরেই একদিন তিনি বাড়ির বড়দ...

গুরুসদয় দত্ত : ব্রতচারী প্রতিষ্ঠাতার জীবনী / Gurusaday Dutta : Biography of Bratachari Founder

Image
  This Bengali article deals with the Biography of Gurusaday Dutt or Dutta ( গুরুসদয় দত্ত ), the founder of Bratachari Movement. It's really an unbelievable life story ( জীবনকাহিনী ). ১৯২৮ সালের ২৮শে মার্চ। বামুনগাছি লোকো কারখানার গেটে অনেক শ্রমিক সেদিন জড়ো হয়ে ধর্মঘটে সামিল হয়েছিলেন । ‌ তাদের দাবি ছিল একটাই, মাইনে বাড়াতে হবে । কিন্তু সেই আন্দোলনরত শ্রমিকদের উপরে আচমকা ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ পুলিশ বাহিনী। পুলিশের গুলিতে ৪ জন শ্রমিকের মৃত্যু হল, আহত ৫০ জনেরও বেশি। তখন জেলাশাসক ছিলেন একজন ভারতীয় আইসিএস অফিসার । তিনিই সেই নৃশংস ঘটনার তদন্তভার নিয়েছিলেন। তদন্ত শেষে তিনি Mr. Sturgis এবং Mr. Cristi – এই দুই ইংরেজ অফিসারকে দোষী সাব্যস্ত করেন । ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ব্রিটিশদের দোষী সাব্যস্ত করছেন একজন ভারতীয় আইসিএস অফিসার--- এটা ব্রিটিশদের পক্ষে হজম করাটা খুব শক্ত ছিল ।  ফলাফল  হিসাবে দেখা গেল যে, অচিরেই সেই ভারতীয় অফিসারের হাওড়া থেকে ময়মনসিংহে বদলি ।   সেদিনের কর্তব্যপরায়ন সেই ভারতীয় আইসিএস অফিসারটির নাম গুরুসদয় দত্ত । #  গুরুসদয় দত্ত :...

রাজা রামমোহন রায় : জীবনসংগ্রাম ও বিরোধীপক্ষ

Image
রাজা রামমোহন রায়, তাঁর জীবনসংগ্রাম, তাঁর বিরোধীপক্ষ -- এসব নিয়ে তথ্যনির্ভর আলোচনা করাই এই রচনাটির উদ্দেশ্য। এ কথা অনস্বীকার্য যে, শুধুমাত্র এই একটি প্রচেষ্টাতেই  বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়কে  আধুনিক ভারতের জনক,  ভারতের প্রথম আধুনিক পুরুষ হিসাবে তুলে ধরা যায় না, ব্যাপারটা একদমই অসম্ভব। তবু একটা চেষ্টা শুরু তো  করাই যেতেই পারে। রাজা রামমোহন রায় (ছবিঃ ইন্টারনেট)  ১ রাজা রামমোহন রায়ের প্রথম যিনি বিরোধিতা করেছিলেন , তিনি হলেন তার বাবা রামকান্ত রায়। রামকান্ত রায়ের দ্বিতীয় স্ত্রী তারিণী দেবীর গর্ভে ছোট ছেলে হিসাবে রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার রাধানগর গ্রামে । তারিখ ছিল ১৭৭২ খ্রিস্টাব্দের ২২শে মে। শৈশবে রাজা রামমোহন রায়ের আশ্চর্য মেধা দেখে এই বাবাই স্থির করেছিলেন যে ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে।   ছেলেকে উচ্চশিক্ষিত করতে হবে। সংস্কৃত পড়তে তিনি ছেলেকে কাশিতে পাঠালেন। ছেলে সংস্কৃতে পন্ডিত হয়ে আসার পরে ফারসি শেখার জন্য তিনি ছেলেকে পাটনা পাঠালেন । ছেলে ফার্ সিতে পন্ডিত হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু এত ...