Posts

গৌতম বুদ্ধ : যে দশটি প্রশ্নে নিরুত্তর ছিলেন / Gautam Buddha Silent at 10 Unanswered Questions

Image
This article is about Gautam Buddha ( গৌতম বুদ্ধ ) who became silent ( মৌন বুদ্ধদেব ) at 10 questions that were left unanswered ( দশ অকথনীয় প্রশ্ন ). This story ( গৌতম বুদ্ধের গল্প ) is really unbelievable. This life story ( বুদ্ধের জীবনের গল্প ) also includes here the Buddhist Philosophy in a very short span. গৌতম বুদ্ধ (ছবি: ইন্টারনেট) একবার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ঈশ্বর বিশ্বাস করেন কিনা? প্রশ্নটি শুনে বিদ্যাসাগর মৃদু হেসে বলেছিলেন, ঈশ্বর যদি থাকেন, থাকুন না। তাকে আমার কোন দরকার বোধ হচ্ছে না। আবার ধর্ম সম্পর্কে বলেছিলেন, ধর্ম যে কি, মানুষের বর্তমান অবস্থায় তা জানার উপায় নেই এবং জানারও কোন দরকার নেই। আজ থেকে আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে একজন মহাজ্ঞানী মহাপুরুষ বেশ কিছু আধ্যাত্মিক প্রশ্ন সম্পর্কে যেরকম মনোভাব পোষন করেছিলেন, তার সাথে বিদ্যাসাগরের মনোভাব অনেকটাই মিলে যায়। আমি যার কথা বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মহাজ্ঞানী মহাপুরুষ গৌতম বুদ্ধ, ইতিহাসের পাতায় যিনি বৌদ্ধধর্মের প্রবর্তক বলে অভিহিত হয়ে আছেন। আর্যসত...

মৃনাল সেন ও রেবা : একটি মর্মস্পর্শী কাহিনী / Mrinal Sen and Reba : Sad Life Story

Image
মৃণাল সেন ও রেবার কাহিনী (Sad story of Mrinal Sen and Reba ) সত্যিই বড় মন খারাপ করে দেয়। কাহিনীটি একই সাথে তামান্না সেতুরও (Story of Tamanna Setu) কাহিনী। সবচেয়ে বড় কথা কাহিনীটি একদিকে যেমন মর্মস্পর্শী তেমনি অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির (Story of Communal Harmony)একটি দুর্লভ দৃষ্টান্ত। Mrinal Sen and Reba (Photo: Sahaman and Krittibas Magazine) ১৫০ বছরের পুরনো ওই বাড়িটি আজ আর নেই। বাড়িটিকে ভেঙ্গে দিয়ে গ্যাছে বড় বড় দানবের মত যন্ত্র, অথবা সময়। বাড়ির সাথে সাথে মহাকালের গর্ভে হারিয়ে গ্যাছে বাড়িটির ইতিহাস, এক বাস্তুভিটার জীবন্ত ইতিহাস।  তবে এই বাড়িটির পিছনে সেই পুকুরটি আজও কিন্তু আছে, যে পুকুরের মধ্যে কোথাও ঘুমিয়ে আছে পরম মমতায় তৈরি করা একটি স্মৃতিসৌধ, একটা মঠ, সেই মঠের মধ্যেই কোথাও আজও অপেক্ষা করছে রেবা --- রেবা সেন --- রেবা সেন নামে সেই ছোট্ট একটি মেয়ে, যে কিনা দেশভাগের বছর দশেক আগে ওই পুকুরের জলে সবার অলক্ষ্যে ডুবে গিয়েছিল। মাঝে মাঝে ওই পুকুরের পাড়ে এসে একা একা দাঁড়াতেন তামান্না সেতু। অনেকক্ষণ তাকিয়ে থাকতেন পুকুরের টলটলে জলের দিকে। কখনো কখনো তার মনে হতো আপনজ...

উপেক্ষিত মৃণাল সেন : ভারতের প্রথম রাজনৈতিক চলচ্চিত্রকার / Mrinal Sen : The First Indian Political Filmmaker

Image
এখানে আলোচিত হল : ১) মৃণাল সেন ও মৃণাল সেনের সিনেমা ( Mrinal Sen Movies)  ২) প্রথাবিরোধী মৃণাল সেনের 'ভুবন সোম' ৩) সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল ঘরানা ৪) মৃণাল সেনের কোলকাতা ট্রিলজী  মৃণাল সেন ও মৃণাল সেনের সিনেমা: Mrinal Sen (Photo : Krittibas Magazine) মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ই মে বর্তমানে বাংলাদেশের ফরিদপুরের গ্রাম ঝিলটুলিতে জন্মগ্রহণ করেছিলেন। বাবা দীনেশ সেন ছিলেন ফরিদপুরের নামকরা একজন অ্যাডভোকেট। মায়ের নাম সরযূবালা দেবী। আইনজীবী পিতা ও  গৃহিণী মা -- দুজনেই পরোক্ষে যুক্ত ছিলেন রাজনীতিতে। সেজন্য ছোট থেকেই মৃণাল সেন ছিলেন রাজনৈতিকভাবে সচেতন। ১৭ বছর ফরিদপুরে কাটানোর পর ১৯৪০ সালে পড়াশুনার জন্য তিনি ফরিদপুর থেকে কলকাতায় চলে আসেন। স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই চল্লিশের দশকে তিনি আইপিটিএর (ইন্ডিয়ান পিপ্‌লস থিয়েটার অ্যাসোসিয়েশন) সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত হন। তবে মনে রাখতে হবে, তিনি কিন্তু কখনও কমিউনিস্ট পার্টির সদস্য হননি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোন...

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন : বছরে দু'বার রবীন্দ্র জয়ন্তী উদযাপন

Image
এখানে যা আলোচিত হয়েছেঃ ১) কবিগুরু  রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নিয়ে   প্রথম ঘোষণা ২)  রবীন্দ্রনাথ ঠাকুরের  প্রথম জন্মদিন পালন ৩) পরবর্তী ২৩ বছরের একটা হদিশ এবং তার সূত্র ৪) ৫০ বছর পূর্তির রবীন্দ্র জন্মোৎসব পালনের বিবরণ ৫) যে বছর প্রথম দু'বার রবীন্দ্র জয়ন্তী উদযাপন হল  ৬) রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জন্মদিন   আজ আমরা কথা বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের   জন্মদিন গুলিকে ( Rabindranath Tagore Birthday Celebration)  নিয়ে – যে কথাগুলি , যে তথ্যগুলি আমাদের অনেকেরই জানা নেই বলে   আমার ধারণা । সবচাইতে ইন্টারেস্টিং ঘটনাটি শেষের দিকে আপনাদের সামনে আনবো ।   সুতরাং বরাবরের মত এই ভিডিও আরেকটি নলেজেবল আর্টিকেল হতে চলেছে । অর্থাৎ আশা করছি, আপনারা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন। # জন্মদিন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ঘোষণাঃ ফটো: পশ্চিমবঙ্গ (রবীন্দ্রসংখ্যা) "এসো হে বৈশাখ" – বৈশাখ মাস দরজায় কড়া নাড়লেই বাঙালি মাত্রই আমরা চারিদিকে রবীন্দ্র জন্মজয়ন্তীর একটা আবহাওয়া, একটা আয়োজন--- সবকিছুর   একটা  flavour আমরা যেন আগে থে...